সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

সশস্ত্রবাহিনী দিবসে মুকসুদপুরে আলোচনা সভা ও প্রীতিভোজ

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ


সশস্ত্রবাহিনী দিবসে মুকসুদপুরে আলোচনা সভা ও প্রীতিভোজ
সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল।
মুকসুদপুর উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির (অসকস) সভাপতি হাচনাত জান মিয়ার সভাপতিত্বে এবং অসকসের ত্রাণ বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) আবুল কালাম আজাদ মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট (নেভি) সিরাজুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার (অব.) নূর আহমেদ, অসকস মুকসুদপুর শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) মোস্তফা আহমেদ এবং দপ্তর সম্পাদক কর্পোরাল (অব.) মো. কুদ্দুস মিয়া।
সভায় বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইদ আহমেদ টুটুল, অসকস মুকসুদপুর শাখার সহ-সভাপতি সার্জেন্ট (অব.) বেলায়েত হোসেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার আবুল খায়ের, সার্জেন্ট (অব.) মোশারেফ হোসেন ও সার্জেন্ট (অব.) নূরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 
অনুষ্ঠানে বক্তারা বলেন,অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধ থাকলে তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের পাশাপাশি যেকোনো বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়ানো সম্ভব হবে। তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্রবাহিনীর সদস্যরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অংশ গ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। 
এমএসএম / এমএসএম

Link Copied