
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মসূচি, অংশ নিলেন নানা শ্রেণি-পেশার মানুষ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে স্বেচ্ছাশ্রমে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। কোনো পারিশ্রমিক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দলমত নির্বিশেষে নানা বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয়েছে এক মিলনমেলায়। অংশগ্রহণকারীরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা নয়, নিজস্ব আগ্রহ ও ভালোবাসা থেকেই তাঁরা এ উদ্যোগে শামিল হয়েছেন।
তাঁরা বলেন, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে সবাই মিলে কাজ করার অভিজ্ঞতা তাঁদের কাছে অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। পুরো আয়োজনটি তাঁদের কাছে ঈদের আমেজের মতো মনে হচ্ছে।
স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।




















