
লাকসামে সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য বৌদ্ধ মহাবিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ

‘‘ জয়তু বুদ্ধ সাসনম্’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে প্রতিবছরের ন্যায় এবারও বরইগাঁও সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য বৌদ্ধ মহা বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব এবং বৌদ্ধ ধর্মীয় সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি। উদ্বোধক ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের। শুভেচ্ছা বক্তব্য অবসরপ্রাপ্ত শিক্ষক মৃদুল সিংহ, স্বাগত ভাষন রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস সিংহ, প্রধান ধর্মদেশক ড. ধর্মকীতি মহাথের, ধর্মদেশক করুনাদর্শী থের, সাধন প্রিয় থের, ধর্মানন্দ থের, মূল আলোচক জি, জয়পাল ভিক্ষু।
বিশেষ অতিথি ছিলেন লাকসাম থানা অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলী, লাকসাম উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোশারফ হোসেন, বিএনপি নেতা ইলিয়াস, যুবদল নেতা বিশ্বতম সাহা বিশু প্রমুখ। সম্মানিত অতিথি ১নং বাকই ইউনিয়ন পরিষদ বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিন মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের মৈত্রী পরিষদ সভাপতি সুব্রত সিংহ, সাধারণ সম্পাদক সুমন সিংহ, উদযাপন কমিটির সভাপতি নৃপেন্দ্র সিংহ, প্রধান সমন্বয়ক প্রিয় মোহন সিংহ, সাধারণ সম্পাদক তাপস সিংহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি বক্তব্যে বলেন, গত ত্রয়োদশ নির্বাচনে আমাকে বিপুল ভোটে আপনারা নির্বাচিত করেছেন। আমি তারেক জিয়া ও ধানের ধানের শীষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি ৫ বছর আপনাদের সাথে আছি। আপনাদের কোন অসুবিধা হলে আমাকে জানাবেন। পবিত্র কঠিন চীবন দান উৎসবে আপনাদেরকে ৫ লক্ষ টাকা অনুদান দিলাম। আপনাদের যে সব সমস্যাগুলো আছে আমি সমাজকল্যান মন্ত্রনালয়কে অবগত করিব। আপনারা সকলে ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।























