মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

চন্দনাইশে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:২৮ অপরাহ্ণ


চন্দনাইশে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল চন্দনাইশে উপজেলা ছাত্রদল ও গাছবাড়িয়া কলেজ,বরমা কলেজ,বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাবেদ চৌধুরী রহিমের সভাপতিত্বে এই দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় পরিষদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এসময় প্রধান অতিথি জাকির হোসেন বলেন,দোয়া চাইতে হবে আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন। আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, এই দেশকে যদি সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন তাহলেই বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু,কর্মময় জীবনের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর ভূমিকা অব্যাহত রাখার জন্য বিশেষ মোনাজাত শেষে অসহায় ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

Link Copied