শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

কুষ্টিয়ায় ককটেল সদৃশ্য বোমা বিস্ফোরণে দুইজন আহত

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ


কুষ্টিয়ায় ককটেল সদৃশ্য বোমা বিস্ফোরণে দুইজন আহত

কুষ্টিয়ায় ককটেল সদৃশ্য বোমা বিস্ফোরণে সুমন (৪০)ও রুহুল আমিন (৪০) নামের দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর)  বেলা দুপুর আনুমানিক ৩ টার সময় কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন - কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকায় জব্বারের ছেলে টোকাই সুমন ও জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরের দিকে সুমন(টোকাই) নামের ওই ব্যাক্তি একটি বস্তায় করে ভাংড়ী বিক্রয় করার জন্য রুহুলের দোকানে আসে। বস্তাভর্তি ভাংড়ী লোহার স্কেল মেশিনে ওজন করার পর বস্তা উচু করে সমস্ত ভাংড়ী নিচে ঢালতেই বস্তা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য বস্তুটি নিচে পরতেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরনের আঘাতে ভাংড়ী দোকানদার রুহুল ও টোকাই সুমন দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

Link Copied