শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

পটুয়াখালীতে শিল্প ও বাণিজ্য মেলার অনুমতি স্থগিত

reporter

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ


পটুয়াখালীতে শিল্প ও বাণিজ্য মেলার অনুমতি স্থগিত

পটুয়াখালীতে আগামী ৫ ডিসেম্বর থেকে ৩০ দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি স্থগিত করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণ উল্লেখ করে পূর্বে দেওয়া অনুমতি প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহীদ মিনার সংলগ্ন মাঠে আগামী ৫ ডিসেম্বর থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ‘শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণে মেলা আয়োজনের অনুমতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয় করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর থেকে পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজক প্রতিষ্ঠানকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এদিকে আজ সকাল নয়টায় শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

এমএসএম / এমএসএম

Link Copied