
বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭ তম মৃত্যুবর্ষিকি উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর প্রত্যুষে দিবসটি উপলক্ষে মেজর এম এ জলিলের জন্মভূমি উজিরপুরে তার প্রতিকৃতীতে পরিবার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া, উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাইনুল আহাদ মামুন সিকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল শিকদার, নুরুল ইসলাম সিকদার, মোঃ শামসুল হক সিকদার, আলী হোসেন রূপক, মাইনুল হক মুকিম মাস্টার, আকবর সিকদার, নুরুজ্জামান, ইমরান মৃধা, ফয়সাল সিকদার প্রমুখ।
সকাল ১০টায় মেজর জলিল নূরানী মাদ্রাসায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়,দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান।
উল্লেখ্য ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে মৃত্যুবরণ করেন, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে ২০২৬ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।




















