বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

ঠিকাদারের উদাসীনতায় বেহাল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক : দুর্ভোগ ২০ গ্রামের মানুষ

reporter

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ


ঠিকাদারের উদাসীনতায় বেহাল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়ক : দুর্ভোগ ২০ গ্রামের মানুষ

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পেয়ে উধাও হয়েছেন ঠিকাদার।
টেন্ডার ও কার্যাদেশের মেয়াদ শেষ হলেও দেড় বছর পার হয়ে গেছে, এখনো শুরু হয়নি সংস্কারের কাজ।
ফলে খানা-খন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন তুই উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজার হাজার মানুষ। প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী,ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।
স্থানীয়রা জানায়,উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামের হামিদুর রহমান সড়কটির দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
সরকারের বিভিন্ন স্থানে পিচ উটে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান ইজিবাইক মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
জনদুর্ভোগ কমাতে গত বছরে সড়কটি সংস্কারের জন্য দরপাত্র আহ্বান করা হয়। কাজের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। তবে কার্যদেশে পাওয়ার পর নানা অজুহাতে কাজ শুরু না করে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি।
গত ১৩ই এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও সংস্কার কাজ শুরু করেননি। এতে দীর্ঘদিন ধরে সংস্কারের আশায় থাকা এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তফিজুর রহমান বলেন, চার পাঁচ বছর ধরে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলাম সংস্কারের জন্য টেন্ডার হয়েছে, ঠিকাদার ও কাজ পেয়েছেন।
কিন্তু এতদিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করার দরকার।
কলেজ শিক্ষক শামীম হোসেন বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতেও সমস্যা হয়। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েও কেন কাজ করছেন না তা আমাদের বোধগম্য নয়।
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান,রাস্তার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসী মিলছে কাজ হচ্ছে না। দ্রুত সংস্কার না করলে এই কষ্ট কমবে না।
এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুল হক বলেন, কাজ করাই সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহবানের প্রক্রিয়া চলছে। দরপত্রের প্রক্রিয়া শেষ হলে সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।
উল্লেখ্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের এই সড়ক দিয়ে ঝিনাইদহের এসবিকে সাবদারপুর এবং চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ চলাচল করেন।

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর / এমএসএম

Link Copied