শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

যৌথ পরামর্শক কমিশন গঠন কর‌ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ


যৌথ পরামর্শক কমিশন গঠন কর‌ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার জন‌্য ‘সামগ্রিক সহযোগিতা সংক্রান্ত যৌথ পরামর্শক কমিশন’ গঠনের লক্ষ্যে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর ক‌রে‌ছে বাংলা‌দেশ ও শ্রীলঙ্কা।

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোতে দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের স‌ঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠক শে‌ষে তারা সম‌ঝোতা স্মারক‌টি সই ক‌রেন।

বৈঠকে উভয় মন্ত্রী সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, উভয় সরকারের সম্মুখীন হওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং তা কাটিয়ে ওঠার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা করার লক্ষ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে।

aliul / aliul

Link Copied