
লালমনিরহাট থেকে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ

লালমনিরহাটে দিনব্যাপী নানা কর্মসূচি পালন শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ড থেকে বিকেল ৪ টা২০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
এর আগে আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো লালমনিরহাট সফর করলেন তারেক রহমান। এ সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সফরের শুরুতেই সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করেন তিনি।
দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেলে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।























