বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ।

reporter

মোয়াজ্জেম হোসেন হিলারী

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ


বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ।

জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকার একটি বাঁশঝাড়ের গর্ত থেকে এসব মদ উদ্ধার করা হয়।

জব্দ করা ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ৩৫ বিজিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপি বৈষ্ণবপাড়া এলাকার ১০৮৯ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি বাঁশঝাড়ের পাশে গোপন গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মোয়াজ্জেম হোসেন হিলারী / এমএসএম

Link Copied