সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

‎ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ


‎ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামী মো. শরীফ আহমেদকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
‎
‎আজ (১৮ নভেম্বর) ২০২৬ তারিখ রাতে উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চকরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎
‎​গ্রেফতারকৃত শরীফ আহমেদ চকরামপুর গ্রামের মৃত রুহুল আমিন মন্ডল ও মোছা. হাসিনা খাতুনের ছেলে এবং তিনি ৫নং রামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনে।

এমএসএম / এমএসএম

Link Copied