
উজিরপুরে ইউএনও'র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ

বরিশালের উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মানবন্ধন করেছে উজিরপুরবাসী।
আজ ১৭ নভেম্বর বেলা ১১ টায় ঢাকা -বরিশাল মহা সড়কের ইসলাদিতে উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
সুত্র থেকে জানাগেছে ফ্যাসিবাদের পতনের পরে গত ৫ নভেম্বর ২৪ শে সরকারি আদেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা যোগদান করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যথাযথ দ্বায়ীত্ব পালন করে উজিরপুর উপজেলার জনগনের কাছে আস্থাভাজন হয়ে উঠেন, জাতীয় নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু নির্দেশনায় বিভিন্ন কর্মকান্ডে দ্বায়ীত্ব পালনে দলীয় নেতা কর্মির মাঝে প্রশংসিত হন, এলাকার সাধারন জনগনের জন্য উন্মুক্ত মনোভাব পোষন করে মানবকল্যানে কাজ করে আস্থা অর্জন করে ফলে তার ওই বদলীর আদেশের খবরে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
মানবন্ধনে উপস্থিত হওয়া দিনমজুর রুবেল খান বলেন সড়ক দূর্ঘটনায় আহত হয় যখন চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাই তখন মানবিক ইউএনও আলী সুজা পরিবারের খোজ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাকে সুস্থ করতে সাহায্য করেছেন,
নাম প্রকাশ না করার শর্তে অনেকে দাবী করেছেন ইউএনও আলী সুজা সরকারি কর্মকর্তা হয়েও বিভিন্ন এলাকায় অবহেলিত সাধারণ জনগনের খোজ নিয়ে পূর্নবাসনের হাত বাড়িয়েছেন, ফলে তার বদলীর খবরে আমরা মর্মাহত, তিনি আরো কিছুদিন উজিরপুরে থাকলে সমাজ উন্নয়নের কাজ সহজতর হবে বলে ধারনা করেন।
উল্লেখ্য গত ১৬ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজাকে বদলী করে পটুয়াখালী সদর উপজেলায় যোগদানের নির্দেশ দেয় তার স্থালাভিষিক্ত হিসেবে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের নির্দেশ প্রদান করেন।




















