শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

reporter

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ


পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী জসিম সিকদার রানা। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদার।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ আইডিইবির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


Link Copied