শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

reporter

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ণ


ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফেনীতে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ডিজএবিলিটি এইড সোসাইটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।

ডিজএবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, পরিচালক (প্রশাসক), স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপি পশ্চিমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডিজএবিলিটি এইড সোসাইটির উপদেষ্টা এস এম হুমায়ুন কবির পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, জনগোষ্ঠীর প্রয়োজনের তুলনায় স্বাস্থ্য বিভাগের জনবল অপ্রতুল। তাই আমাদের চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং রোগ ব্যাপারে পূর্ব সতর্কতা প্রয়োজন।বিশেষ অতিথির বক্তব্যে জনাব এস এম হুমায়ুন পাটওয়ারী বলেন, প্রতিবন্ধীদের জন্য মৌলিক চাহিদার সকল সেবা সম্বলিত আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করা অতীব জরুরী এবং এই লক্ষ্য বাস্তবায়নে মাবিয়া নজির ফাউন্ডেশন, ডিজএবিলিটি এইড সোসাইটি ও দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সমিতি যৌথভাবে কাজ করছে।

আয়োজকরা জানান, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা নিশ্চিত করা ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


Link Copied