সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন

reporter

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ


উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন
 বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস থেকে চোলাই মদ সহ ১ জন ও পৌর এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন যুবককে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
১১ নভেম্বর দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  বাসে অভিযান চালায় বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল, এ সময় বরিশালগামী ‘ইশা ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আসনের নিচ থেকে দুই লিটার চোলাই মদ সহ  মো. সাগর তালুকদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়, তিনি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের কালাম তালুকদারের ছেলে, এ ঘটনায় উজিরপুর মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 
 উজিরপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে
 পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ড থেকে মাদক বিক্রির সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিল হাওলাদার (২৪)  আব্দুল্লাহ আল মাসুদ (২৪) ও ইনতেমাম হোসেন খান (২২) নামের ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
 
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা করা দায়ের করে আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে, এজন্য সাধারন জনগনের সহযোগিতা কামনা করেন।

Link Copied