শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

reporter

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ


যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ জুয়েল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক জুয়েল হোসেন যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হামিদপুর বাজার এলাকায় ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে জুয়েল হোসেনকে আটক করেন। পরে তাঁর ব্যবহৃত প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান শেষে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ে আসেন। এ সময় ঘটনাটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও জেলা পুলিশের মুখপাত্র মিরাজুল ইসলাম (পিপিএম)সহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


Link Copied