সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ


ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

ময়মনসিংহের ত্রিশালে ৪৫তম আহলেহাদিস তাবলীগে ইসলামের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা মিলন সমাজ মাঠে এ ইজতেমা শুরু হয়। এর আয়োজন করেছে বাংলাদেশ আহলেহাদিস তাবলীগে ইসলাম। বুধবার বিকেলেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ জড়ো হতে শুরু করেছে ইজতেমাস্থলে।

আয়োজক কমিটির মঞ্চ পরিচালক শায়েখ ড. মুযাফফর বিন মহসীন বলেন, ‘বুধবার মাগরিবের নামাজ বাদ আমাদের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়ে শনিবার (১৩ নভেম্বর) ফজরের নামাজ বাদ শেষ হবে। এই ৩ দিনে দেশের শীর্ষস্থানীয় ইসলামি স্কলার যারা রয়েছেন তারা এখানে বয়ান করবেন। প্রতিবছর এ ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।’

আয়োজন কমিটির সদস্য জহিরুল ইসলাম মুকুল মাস্টার বলেন, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদরা সহিহ হাদিস ও কুরআনের আলোকে এখানে আলোচনা করবেন। আশা করা যায় এশার নামাজ বাদ এই মাঠটি হাজারো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কোষাধ্যক্ষ নাহিদুজ্জামান নাহিদ, মোস্তাফিজুর রহমান, এ বি সিদ্দিক মাস্টার, তোফাজ্জল হোসেন প্রমুখ।


Link Copied