সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

সাটুরিয়ায় নানা আয়োজনে পালিত হল ৫৫ তম জাতীয় সমবায় দিবস

reporter

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ


সাটুরিয়ায় নানা আয়োজনে পালিত হল ৫৫ তম জাতীয় সমবায় দিবস

করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে ৫৫ তম সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। 

রবিবার সকাল ১২ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার এর সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার মো মাকসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ অনিক ইসলাম

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মাহমুদুল ইসলাম, সভায় বক্তারা সমবায় সমিতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী, জন-প্রশাসন প্রকৌশলী মোঃ আজিজুল হাকিম, উপজেলা খাদ্য কর্মকর্তা শাকিল আহমেদ,সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাটুরিয়া উপজেলার ইউ সি সি এর সভাপতি মো.রফিকুল ইসলাম ও স্থানীয় সংবাদকর্মীসহ আরো অনেকে।


Link Copied