শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ


লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) এই ঐতিহাসিক দিনে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মানসিক প্রশান্তি ও পুষ্টি নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ দিনে উন্নত মানের খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।

এ উদ্যোগ প্রসঙ্গে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই বিশেষ দিনে রোগীদের মুখে কিছুটা হাসি ফোটাতে এবং তাঁদের পুষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা এ ব্যবস্থা করেছি।’

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিরলস সেবা দিয়ে যাওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভর্তি থাকা সব রোগীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।


Link Copied