মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

সুনামগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ


সুনামগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির হাজারো নেতাকর্মী। পরে সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট)-এ গিয়ে এক উন্মুক্ত আলোচনা সভায় মিলিত হয়।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ এবং জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর কেবল অতীতের কোনো স্মরণীয় দিন নয়; এটি গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী, নাদের আহমদ, রেজাউল করিম, অ্যাডভোকেট মাসুক আলম ও অ্যাডভোকেট শেরুনুর আলী।

এ ছাড়া যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান কালাচাঁন ও তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কাশেম দুলু এবং পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।


Link Copied