বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

হাতিয়ায় এইচএসসিতে পাসের হার ২৬.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ


হাতিয়ায় এইচএসসিতে পাসের হার ২৬.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে উপজেলায় পাসের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুজন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলার ছয়টি কলেজ থেকে মোট ১ হাজার ১১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৯৬ জন।
কলেজভিত্তিক ফলাফলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ৪০৬ জনের মধ্যে পাস করেছেন ৫৭ জন। পাসের হার ১৪ দশমিক ০৪ শতাংশ। হাতিয়া ডিগ্রি কলেজে ২১০ জনের মধ্যে পাস করেছেন ৩৪ জন, পাসের হার ১৬ দশমিক ১৯ শতাংশ।
প্রকৌশলী মো. ফজলুল আজিম কলেজ (হাতিয়া মহিলা কলেজ) থেকে ৩১৯ জনের মধ্যে পাস করেছেন ১৫৮ জন। পাসের হার ৪৯ দশমিক ৫৩ শতাংশ। এ কলেজ থেকেই দুজন  শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন জানিয়েছেন মানস কুমার দাস (প্রভাষক) ফজলুল আজিম মহিলা কলেজ ।
এ ছাড়া হাতিয়া কমিউনিটি কলেজে ২৪ জনের মধ্যে ৫ জন, মোহাম্মদ আলী কলেজে ১৩৯ জনের মধ্যে ৩৯ জন এবং তমরদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজে ২০ জনের মধ্যে ৩ জন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, হাতিয়ার কলেজগুলোর মধ্যে প্রকৌশলী মো. ফজলুল আজিম কলেজের পাসের হার সর্বোচ্চ। অন্যদিকে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও হাতিয়া দ্বীপ সরকারি কলেজের পাসের হার তুলনামূলক কম।
সামগ্রিকভাবে হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে হতাশা দেখা দিয়েছে।


Link Copied