মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ


বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বুড়িমারী আমদানিকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রধান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

সভায় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের বর্তমান গতিপ্রকৃতি, বিদ্যমান সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ব্যবসায়ীদের বক্তব্য শোনেন এবং বন্দরের বাণিজ্যিক কার্যক্রমকে আরও নির্বিঘ্ন ও বেগবান করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বুড়িমারী আমদানিকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Link Copied