
বাড়ি নির্মাণ কাজের হিসাব চাওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ

যমুনা টেলিভিশনের স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং তার বৃদ্ধ মা-বাবাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ করার অভিযোগ পাওয়া যায়।
ডিবির তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন?
এএসআই পলাশের পর ডিবি কর্মকর্তা আতাউর রহমানের বিরুদ্ধেও সাক্ষ্য ‘সাজানোর’ অভিযোগ
রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগের ৪২/১ নম্বর একটি ভবনকে কেন্দ্র করে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের জেরে দায়ের হওয়া একটি মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন ভবনটির বাসিন্দা যমুনা টেলিভিশনের স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। তার অভিযোগ, ভবন নির্মাণের অর্থের হিসাব, পানির বিল, গ্যাস ও বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, ভবনের নিরাপত্তায় দারোয়ান নিয়োগ এবং মাদক ও অবৈধ কর্মকাণ্ড বন্ধের মতো বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়।
মতিউর রহমানের দাবি, এসব বিরোধের কয়েকটি বিষয় মিরপুর মডেল থানার সহকারী পুলিশ কমিশনার কার্যালয়, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আলোচনার মাধ্যমে এবং মিরপুর আর্মি ক্যাম্পে লিখিত অঙ্গীকারের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, মিরপুর সহকারী পুলিশ কমিশনার কার্যালয়, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় এবং মিরপুর আর্মি ক্যাম্পে ৩-এ ও ৫-এ ফ্ল্যাটের পানির বিলের বিষয়টি ঢাকা ওয়াসা এবং গ্যাস-সংক্রান্ত বিষয় তিতাসের মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছিল।
ভবন নির্মাণের অর্থের হিসাব নিয়ে মতিউর রহমানের পিতা সিআর মামলা নম্বর নং ৫৪২/২১ দায়ের করেন বলেও দাবি করেন মতিউর। তার ভাষ্য, ওই মামলায় আদালতের রায়ে ভবনটির ভবন নির্মাণের টাকার হিসাব চাওয়ার কারণে মতিউর রহমান ও মতিউর রহমানের বাবাকে মারধরের ঘটনায় বাদশা মিয়া সরকার ও শিরিন আক্তার ঝুমুরের ছয় মাসের সাজা ও ৫০০০ টাকা জরিমানা করা হয়।
মতিউরের বাবার দায়ের করা ৫৪২/২১ মামলায় পিবিআই এর তদন্ত প্রতিবেদনের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে মতিউরের মাতার ৩-এ ফ্ল্যাটের থেকে কম টাকা দিয়ে(৩- বি) ফ্ল্যাটের মালিক খাইরুল ইসলাম ১০ লক্ষ ২ হাজার ৫০০ টাকা দিয়ে ফ্ল্যাট বুঝিয়া পেয়েছেন।
মতিউর রহমানের পিতা ও মাতার দুইটি ফ্ল্যাট এর বিপরীতে ভবন নির্মাণ কমিটি এবং ভবনটির ফ্লাট সভাপতি শিরিন আক্তার ঝুমু ,মতিউরের পিতার কাছ থেকে অতিরিক্ত ১০ লক্ষ ২৭ হাজার টাকা আদায় করেছেন। মতিউর রহমানের পিতার পাওনা ১০ লক্ষ ২৭ হাজার টাকা চাওয়ার পর থেকেই ভবন নির্মাণ কমিটি এবং ভবনটির ফ্লাট সভাপতি শিরিন আক্তার ঝুমু মতিউরদেরকে ফ্ল্যাট থেকে একাধিকবার উচ্ছেদের চেষ্টাও করেছিল। মতিউর রহমানের পিতার পাওনা ১০ লক্ষ ২৭ হাজার টাকার বিষয়ে এবং মতিউরের পিতার নামের পানির লাইনের
৩-এ এবং ৫-এ দুইটি ফ্ল্যাটের পানির বিল পরিশোধের ব্যাপারে মতিউর রহমান মিরপুর মডেল থানায় দুইটি জিডি দায়ের করেন। এছাড়াও ভবন নির্মাণ কমিটি এবং ভবনের ফ্ল্যাট সভাপতি শিরীন আক্তার ঝুমুর কাছে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে লিগ্যাল নোটিশও পাঠানোহয়।
মতিউরদের ১০ লক্ষ ২৭ হাজার টাকা যেন ফেরত দেওয়া না লাগে সেজন্য ভবন নির্মাণ কমিটি এবং ভবনটির ফ্ল্যাট সভাপতি শিরিন আক্তার ঝুমু, যমুনা টেলিভিশনের স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং তার বৃদ্ধ মা-বাবাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
মতিউর রহমান আরও অভিযোগ করেন, পরবর্তীতে ওই বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা ও অভিযোগের ঘটনা ঘটে। তার দাবি, বাদশা মিয়া সরকার এবং শিরিন আক্তার ঝুমু জামিন পাওয়ার পর থেকে বাদশা মিয়া সরকার এবং তার স্ত্রী কানিজ ফাতেমা মতিউর রহমানকে হয়রানির উদ্দেশ্যে মিরপুর মডেল থানায় একটি লিখিত মিথ্যা অভিযোগ দায়ের করে এবং এ অভিযোগে শিরিন আক্তার ঝুমু, মিথ্যা সাক্ষী দেয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার সঙ্গে মতিউর রহমানের কথোপকথনের একটি অডিও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন তিনি। এবং এই অডিও রেকর্ডে তদন্তরত পুলিশ কর্মকর্তা স্বীকার করেন যে শুধুমাত্র হয়রানি ও ভোগান্তির উদ্দেশ্যেই মতিউর রহমানের নামে মিরপুর মডেল থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে ।
মতিউর রহমানের প্রশ্ন বাদশা মিয়া সরকার , কানিজ ফাতেমা এবং শিরিন আক্তার ঝুমু, নজরুল ইসলাম মোহাম্মদপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্বেও তারা কিভাবে মিরপুর মডেল থানায় একের পর এক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাচ্ছে এবং মিরপুর মডেল থানা তাদের অভিযোগ গুলো আমলে নিয়ে মতিউর রহমানকে একের পর এক হয়রানি করে যাচ্ছে।
এছাড়াও ভবনটির ভিতরে মাদক সেবন ও মাদক ব্যবসা বাধা দেবার কারণে মতিউর রহমানের পিতা ও মাতার (৩-এ এবং ৫- এ) ফ্ল্যাটে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। যার কারণে মতিউর রহমানের পরিবার আর্থিকভাবে ৯ লক্ষ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছে। মতিউর রহমান আরো বলেন মিরপুর মডেল থানা এই চুরির ঘটনার ব্যাপারেও অবগত আছেন। মতিউর রহমানের বাসা থেকে চুরি হওয়া তিনটি মোবাইলের ভিতর একটি মোবাইল আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার ও করেছে।
ডিবির তদন্ত প্রতিবেদন নিয়েও মতিউর রহমানের অভিযোগ, সিআর মামলা ২৩২/২০২৬-এর তদন্তে মিরপুর ডিবির পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমানের প্রতিবেদনে এমন একজন ব্যক্তির বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার সঙ্গে তদন্ত কর্মকর্তার সাক্ষাৎ বা কথা হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ও ভবন নির্মাণ কমিটি বাদশা মিয়া সরকার, আবু সুফিয়ান মজুমদার এবং সিরাজুল ইসলাম এই তিনজন সহ শিরিন আক্তার ঝুমু ভবনটির শুরু থেকে শেষ পর্যন্ত ভবন নির্মাণটি তৈরি কাজের জন্য এবং ভবন নির্মাণ কাজের দেখাশোনা করার জন্য ঠিকাদার মুকুল নামে একজন ঠিকাদারকে ও একজন দারোয়ান চুন্নুকে নিয়োগ দেন।
এরপর থেকে ঠিকাদার মুকুল ও দারোয়ান চুন্নু ভবনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভবন নির্মাণের কাজ দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন।
মতিউর রহমান অফিসে থাকা অবস্থায় ডিবির তদন্ত কর্মকর্তা মতিউর রহমানের বাসায় তদন্ত করতে এসে মতিউরের ওয়াইফের সাথে যে তর্ক করে ডিবি পুলিশের তর্ক করার বিষয়টি ভিডিও ফুটেজ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে মতিউর জানালে ডিবির তদন্ত কর্মকর্তা মতিউরের উপর ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে আদালতে মতিউর রহমান ও তার বৃদ্ধ বাবা এবং মার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন জমা দিয়ে ডিবির তদন্ত কর্মকর্তা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
তার দাবি, তদন্ত নথিতে আব্দুল মোতালেব নামে একজনকে ঢাকা ওয়াসার মিরপুর রাজস্ব জোন-৪-এর বিলিং সহকারী হিসেবে উল্লেখ করে ভবনটির পানির মিটার ও বিলসংক্রান্ত তথ্যসহ একটি জবানবন্দি অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বক্তব্যের নিচে ডিবির তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমানের স্বাক্ষর ও পরিচয় রয়েছে বলে তিনি জানান।
কিন্তু যমুনা টেলিভিশনের স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার মো মতিউর রহমানের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি একটি অডিও কথোপকথনে ডিবির কোনো কর্মকর্তার সঙ্গে তার সাক্ষাৎ বা কথা হয়নি বলে জানিয়েছেন। ফলে তদন্ত নথিতে তার নামে থাকা বক্তব্য কীভাবে তৈরি বা অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মতিউর রহমান বলেন, “যে ব্যক্তি তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেননি বলে দাবি করছেন, তার নামে কীভাবে জবানবন্দি তদন্ত প্রতিবেদনে এসেছে—এ বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”
এর আগে মিরপুর মডেল থানার এএসআই পলাশ চন্দ্র দাসের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন তৈরিতে সাক্ষ্য যথাযথভাবে যাচাই না করার অভিযোগ তুলেছিলেন মতিউর রহমান। তার দাবি, উত্তর পীরেরবাগ বাড়ি মালিক সমিতির সভাপতি আবুল হোসেনের বক্তব্যও তার সম্মতি বা জ্ঞাতসারে নয়, বরং সাজানোভাবে তৈরি করে আদালতে পাঠানো হয়েছিল।
নিরপেক্ষ তদন্তের দাবি:ভুক্তভোগীর অভিযোগ, কোনো তদন্ত প্রতিবেদনে সাক্ষীর বক্তব্য অন্তর্ভুক্ত করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলা, বক্তব্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা জরুরি। এসব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অডিও রেকর্ডের ফরেনসিক পরীক্ষা, তদন্ত নথিতে থাকা স্বাক্ষর ও বক্তব্যের সত্যতা যাচাই, প্রয়োজনে সংশ্লিষ্ট সাক্ষীদের সরাসরি জিজ্ঞাসাবাদ এবং তদন্ত-সংশ্লিষ্ট নথি পর্যালোচনার মাধ্যমে নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।




















