বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

reporter

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ


রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিমপুর বরাইজপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩২), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে মজিবর রহমান ডুবা (৪৩) ও আতাইকুলা মধ্যপাড়া গ্রামের মুজাম হোসেনের ছেলে সাগর (৩১)কে গ্রেফতকার করে রবিবার জেল হাজতে প্রেরণ করে। এব্যাপারে কাশিমপুর বরাইজপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে ফেরদৌস সরদার বাদী হয়ে ৫জনকে আসামী করে রাণীনগর থানায় মামলা করেন। 

জানা গেছে, শনিবার রাতে বাদী তার বসতবাড়ির একটি বারান্দায় তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘুমিয়ে পরেন। রবিবার সকালে ঘুম থেকে জেগে তার মোটরসাইকেল দেখতে না পেয়ে প্রতিবেশিদের জানায়।

তাদের পরামর্শে থানায় অভিযোগ করলে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপজেলার করজগ্রাম এলাকায় পরিত্যাক্ত অবস্থায় মোটরসাইকেল উদ্ধারসহ এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। 

মামলা তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এস আই সাবিনুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এর কিছুপর সন্দেহভাজন আসামী সাগরকে গ্রেফতার করলে তার দেওয়া তথ্যমতে অন্য দুই আসামীকে গ্রেফতারসহ মোটরসাইকেল উদ্ধার করা হয়। 


Link Copied