সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

রুপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

reporter

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ


রুপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায়  চালকসহ দুইজন  নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিফাত (২০) এক নামে এক ইজিবাইক চালক ও শাহনাজ বেগম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ইজি বাইক চালক রিফাত উপজেলার মৈকুলি এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে ও শাহনাজ বেগম একই এলাকার মনির হোসেনের স্ত্রী। এ সময় আরো তিনজন যাত্রী আহত হন।
 
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ইজি বাইক চালক রিফাত পাঁচজন যাত্রী নিয়ে সিলেট মহাসড়ক দিয়ে রূপসী বাসস্ট্যান্ড থেকে মৈকুলীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিফাত ও যাত্রী শাহনাজ বেগম নিহত হন। এ সময় ইজি বাইকে থাকা আরও তিনজন যাত্রী আহত হন। এই ঘটনায় ঘাতক কাভার্ভ্যান ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Link Copied