শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

reporter

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ণ


সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

সুবর্ণচরে কথিত ভূয়া পল্লী চিকিৎসক রাসেল নুসরাত (৯)  নামের  এক শিশুকে হামের রোগী ভেবে ১৯ টি ইনজেকশন পুশ করার অভিযোগ উঠেছে,  ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে বুকে ও রক্তে ইনফেকশন হয়।  বর্তমানে শিশুটির অবস্থা আংশকা জনক বলে দাবী করেন শিশুর পিতা মিরাজ মাঝি। 

ঘটনাটি ঘটে ১০ অক্টোবর (রবিবার)  চরজুবিলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড,  চর মহি উদ্দিন গ্রামে। 
বর্তমানে শিশুটি সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। 

শিশুটির বাবা মিরাজ মাঝি বলেন,  তিনি মাছ ধরার জন্য নদীতে থাকাবস্তায় 
তার একমাত্র মেয়ে শরীরের জ্বর হয় এর মেয়েটির মা স্থানীয় পল্লী চিকিৎসক রাসেল এর কাছে গেলে সে শিশুটির হাম রোগ হয়েছে মর্মে প্রতিদিন ২ টি করে কেসিন ইনজেকশন ৭ দিনে ১৪ টি এবং ১ টি করে ট্রাইজন  ইনজেকশন ১ টি ৭ দিন দেয়ার পরামর্শ দেন এবং এর মধ্যে ১৯ টি ইনজেকশন পুশ করা হয়।  এর পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মাইজদী নেয়া হলে সেখানে ডাক্তার রক্তসহ বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে তার টাইফয়েড ধরা পড়ে এবং রক্তে এবং বুকে ইনফেকশন হয়।  বর্তমানে মেয়েটির অবস্থা আংশকা জনক বলে জানান তার বাবা।

এ বিষয়ে অভিযুক্ত রাসেলের কাছে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে ফোনটি কেটে দেন। 


Link Copied