
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৩ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায়( ঢাকা- আরিচা মহাসড়কে মিছিল) গ্রেফতার করা হয় এবং ২ জনকে বিস্ফোরক আইনের মামলায় ( সাটুরিয়া ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণ) গ্রেফতার করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন, সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন (৫৩) ও কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী (৪৭) এবং তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো: রফিক মিয়া (৪৫)। এছাড়া বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হলেন সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম (৩৯) ও সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১)।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




















