শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

reporter

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ


মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

 ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট তাকে আটক করা হয়।

তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পাসপোর্টের তথ্য যাচাইকালে সার্ভারে তার নাম কালোতালিকাভুক্ত ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।  তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ (গাংনী থানা, ১৩ এপ্রিল ২০২৫) একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


Link Copied