সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

অ‌বৈধভাবে বালু উ‌ত্তোলন করায় ১ লাখ টাকা জ‌রিমানা

reporter

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ


অ‌বৈধভাবে বালু উ‌ত্তোলন করায় ১ লাখ টাকা জ‌রিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করার দায়ে মু‌জিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযুক্ত মজিবর রহমান উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো। অভিযানের পর সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Link Copied