সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

জামালপুরে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২

reporter

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ


জামালপুরে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২
জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১), জামালপুর পরিচালিত এক বিশেষ অভিযানে ৯০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
রোববার (২১ জুন) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের মোঃ মখলেছুর রহমানের ছেলে মোঃ রিদুওয়ান বারী তালুকদার (৩০) এবং বাট্টাজোড় পশ্চিমপাড়া এলাকার মোঃ সোবহান আলী তালুকদারের ছেলে মোঃ তাবিবুর হাসান তালুকদার (২৬)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের কাছ থেকে ৯০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link Copied