বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

reporter

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ


চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও ক্লাস আগামী ৩ মে অনুষ্ঠিত হবে।
২ এপ্রিল ( বৃহস্পতিবার) ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস.এম. আকবর হোছাইন স্বাক্ষতির এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। 
স্বাক্ষতির বিবৃতিতে বলা হয়, " ৩১.০৩.২০২৬ তারিখে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার ২নং সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরুর তারিখ আগামী ৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) নির্ধারণ করা হয়েছে। স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের উদ্যোগে সকল বিভাগ/ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম একই তারিখে (৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) অনুষ্ঠিত হবে।"


Link Copied