
নারায়ণগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান ও মানব পাচার প্রতিরোধ আইনবিষয়ক কর্মশালা
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ

‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ এবং ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ে নারায়ণগঞ্জে বিচারক, ম্যাজিস্ট্রেট ও আইনজীবীদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সদস্য এবং অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শাহ মো. জাকির হাসান, শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোমিনুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীন, চিফ লিগ্যাল এইড অফিসার মোসা. রহিমা আক্তার ও লিগ্যাল এইড অফিসার মোছা. নীলা খাতুনসহ অন্যান্য বিচারকবৃন্দ।
এ ছাড়া কর্মশালায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল কালাম আজাদ জাকির, আমন্ত্রিত অতিথি এবং ওকাপ বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















