
চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুইজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
৩১ মার্চ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত সহকারী প্রক্টররা হলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন।
কিন্তু, বর্তমান প্রাক্টোরিয়াল টিমে নেই কোন মহিলা প্রক্টর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "আমাদের মহিলা প্রক্টর নেই কিন্তু সামনে আসবে। এখনো তো আমাদের প্রক্টোরিয়াল টিমে পদ খালি রয়েছে। আমাদের মহিলা শিক্ষকরা প্রক্টরিয়ার টিমে দায়িত্ব নিতে অনিহা প্রকাশ করেন যেহেতু এখানে দিন-রাত ২৪ ঘণ্টায় কাজ রয়েছে।"
উল্লেখ্য, এর আগে ১৯ ফেব্রুয়ারি ও ২৯ মার্চ যথাক্রমে প্রফেসর মো. বজলুর রহমান ও ড. পারভীন আক্তার রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেন।






















