সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

রামুতে এক মাদক পাচারকারী আটক

reporter

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ণ


রামুতে এক মাদক পাচারকারী আটক

কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
আটক ব্যক্তি মোহাম্মদ ইলিয়াস। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালং এলাকার বাসিন্দা এবং আব্দুল আখেরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হলে গোপনে বহন করা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ মোহাম্মদ ইলিয়াসকে আটক করা হয়।
এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Link Copied