সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

রামুতে ধানের শীষের সমর্থনে এক জঙ্গ গণমিছিল অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ণ


রামুতে ধানের শীষের সমর্থনে এক জঙ্গ গণমিছিল অনুষ্ঠিত

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি জঙ্গ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ গণমিছিলের মাধ্যমে কক্সবাজার-৩ আসনের প্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন  জাসাস রামু উপজেলা আহ্বায়ক আবুল কাশেম। ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফোরকান উল্লাহ, রামু উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি সরওয়ার আলম, কৃষকদল ফতেখাঁরকুল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক, ফতেখাঁরকুল ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দু রহিম, সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণমিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। পরে ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফোরকান উল্লাহ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


Link Copied