মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

খিদিরপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

reporter

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ণ


 খিদিরপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  খিদিরপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুলকুচিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম নিলু। প্রধান অতিথি ছিলেন খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলু হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী শান্ত পাঠান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কবির আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আলী মোহাম্মদ, আহ্বায়ক কমিটির সদস্য সুজাতুল ইসলাম সুরুজ, মুরাদ সারোয়ার টিটু, মাসুদ দেওয়ান, মিনার বেপারী, যুগ্ম-আহ্বায়ক লৌহজং উপজেলা যুবদল সোহেল রানা, ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন সেখ, সাবেক সভাপতি ছাত্রদল অভি সেখ, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল খিদিরপাড়া রানা হোসেন রনি, সাধারণ সম্পাদক লৌহজং উপজেলা ছাত্রদল এবং সকল ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Sunny

Link Copied