সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

logo

ফেনীসহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

reporter

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ


ফেনীসহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ফেনীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড হয়ে বড় মসজিদ ঘুরে ফেনী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি),বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা পরিষদের প্রশাসক এম এ খালেক,জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন,যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।

এমএসএম / এমএসএম

Link Copied