
সিলেটের যেসব স্থানে আগামীকাল বিদ্যুৎ বন্ধ থাকবে
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এবং গাছ-পালার শাখা প্রশাখা কর্তন এবং উন্নয়নমূলক কাজের জন্য লালাবাজার ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ সিলেট থেকে জানানো হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালাবাজার ১১ কেভি ফিডারের লাইন বন্ধ থাকবে। এই লাইনের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও, সালামপুরসহ সহ ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত এবং আশপাশের এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে ওই সময় লাইনকে চালু বলেই গণ্য করতে বলা হয়েছে। যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনায় না পড়েন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।



















