শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শত সহযোদ্ধাকে খুন গুম করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান

reporter

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ


১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শত সহযোদ্ধাকে খুন গুম করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান

ছবি: সকালের সময়

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো, আসাদুজ্জামান বলেছেন, আওয়ামীলীগ এদেশের বিচার বহিরভূত অনেক মানুষকে হত্যা করা হয়েছে। তারা বিগত ১৭ বছরে আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে। জুলাইয়ের আন্দোলনে ১৪’শ মানুষকে হত্যা ও ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। তিনি বলেন, পলাতক আ’লীগ এখন গোপালগঞ্জের সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাস নাশকতা চালাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত ১৭ বছর ক্ষমতায় থেকে যেসব হত্যা করেছেন সেই দিবা স্বপ্ন এখন আর দেখার চেষ্টা করবেন না। যদি কেউ মনে করেন মোটরসাইকেলে এসে একটা বোমা মেরে দৌড়ে পালিয়ে গেলেন আর বিএনপি নেতাকর্মীরা প্রশাসন ও বিরোধীদল চুপচাপ বসে থাকবেন এইটা মনে করার কোন কারন নাই। তিনি বলেন আমাদের নেতাকর্মীরাও আপনাদের বাড়ি ঘর চিনেন। তাদেরও মোটরসাইকেল গাড়ি ঘোড়া আছে জবাব দিবে। শুক্রবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জে চাপালি গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা সন্ত্রাস করেছেন সেই দিবা স্বপ্ন এখন আর দেখার চেষ্টা করবেন না। এটা আমাদের দ্ব্যথহীন উক্তি। এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ফাসিসদের আর ফিরে আসার সুযোগ নেই।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, আইন মন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুর রহমান, ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মো, আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ।

চাপালী যুব সংঘের আয়োজনে বিকালে ফাইনাল খেলায় হরিনাকুন্ডু ক্রীড়া কল্যান একাডেমি ১-০ গোলে ঝিনাইদহ হামদহ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুনামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক আজাদ রহমানের পরিচালনায় খেলা শেষে বিজয়ী হরিনাকুন্ডু দলের হাতে পুরস্কার তুলে দেন আইনমন্ত্রীসহ অতিথিগণ।

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর / এমএসএম

Link Copied