শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

হরিপুর সীমান্তে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার, পালাল কারবারিরা

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ


হরিপুর সীমান্তে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার, পালাল কারবারিরা

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপসহ মোট ২৩২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। 
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।”

এমএসএম / এমএসএম

Link Copied