বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

কুড়িগ্রামে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি রেকর্ড, বিপাকে কৃষক ও নিম্নবিত্ত মানুষ

reporter

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ


কুড়িগ্রামে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি রেকর্ড, বিপাকে কৃষক ও নিম্নবিত্ত মানুষ

কুড়িগ্রামের উলিপুরসহ জেলার সর্বত্র চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বৃষ্টির মতো ঝরা কুয়াশা ও ভোরে ঘন কুয়াশার কারণে শীতের প্রকোপ হঠাৎ করেই বেড়ে গেছে। সকালে সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের কারণে মানুষের স্বাভাবিক চলাচল সীমিত হয়ে পড়েছে এবং সন্ধ্যার আগেই লোকজন কাজ সেরে বাড়ি ফিরছেন।

এদিকে, বর্তমানে মাঠে আমন ধান কাটার ভরা মৌসুম চললেও তীব্র ঠান্ডার কারণে কৃষি শ্রমিকেরা সময়মতো জমিতে নামতে পারছেন না। এতে পাকা ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। শীতের এই তীব্রতা ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এখনই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

Link Copied