
বরগুনায়,বাবের সুন্নাত মাদ্রাসার উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে, আজ(২৫নভেম্বর বুধবার) সকাল ১০ টার সময় বরগুনা পৌরশহরে বাবে সুন্নত মাদ্রাসার সামনে,বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও রালির আয়োজনে অংশগ্রহণ করেন। এমানববন্ধনে শত শত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা, অংশগ্রহণ করেন, এ সময় বাবেসুন্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জয়নাল আবেদীন মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন,সীমান্ত বন্ধ করে দিতে হবে, মাদক শুধু নিজেকে ধ্বংস করে না, একটি পরিবারসহ গোটা যুব সমাজকে ধ্বংস করে দেয়, আসুন আমরা সবাই মিলে,মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি,এবং সেই সাথে বরগুনাকে মাদক মুক্ত জেলা গড়ি।সেই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। এ সময় আরো বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মাদকের বিরুদ্ধে।



















