
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বাগুর, বড়কামতা ও দেবিদ্বার পৌরসভার পুনরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
অভিযানকালে মাদক সেবনের দায়ে নবীয়াবাদের আল আমিন (২৪) কে ৭ দিন, গুনাইঘর দক্ষিণের কামাল হোসেনকে ১ মাস এবং বারেরা এলাকার কামাল ও আবুল কালামকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















