মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

রাজধানীর তরুণদের মাঠে ফেরাতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

reporter

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ


রাজধানীর তরুণদের মাঠে ফেরাতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

রাজধানীর তরুণদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে এবারের আসরে পুরুষ ও নারী বিভাগে মোট ২০টি দল অংশ নেবে। চারটি মাঠে একযোগে শুরু হবে টুর্নামেন্টের খেলা।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগর উন্নয়নের প্রচলিত কার্যক্রমের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাকেও গুরুত্ব দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

তিনি বলেন, ডিএনসিসির দায়িত্ব শুধু রাস্তাঘাট নির্মাণ, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, মশকনিধন কিংবা সবুজায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ কারণে খালি জায়গা দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিভিন্ন মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকারের খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার নীতির আলোকে মাঠগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তরুণরা যেন খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে নিজের ও পরিবারের জন্য আয় করতে পারে, সে সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে। ডিএনসিসি কাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. শফিকুল ইসলাম খান বলেন, টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। বিশেষ করে টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিংকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর ডিএনসিসির বিভিন্ন অঞ্চলের মাঠে একযোগে টুর্নামেন্টের খেলা শুরু হবে। এ উপলক্ষে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট টিম ম্যানেজারদের নিজ নিজ মাঠে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানান তিনি। ডিএনসিসি প্রশাসক আরও জানান, টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ সাবেক ও বর্তমান ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচকভাবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, অতীতে ডিএনসিসি কাপ থেকে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। ভবিষ্যতেও এ আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিসিবি সভাপতি তামিম ইকবাল টুর্নামেন্টের প্রশংসা করে বলেন, ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাফল্যের সম্ভাবনা বাড়বে। ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটিতেও মেয়র কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফুটবলকে আবারও সাধারণ মানুষের প্রাণের খেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এবারের ডিএনসিসি কাপে ছেলেদের বিভাগে অংশ নেবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী

এমএসএম / এমএসএম

Link Copied