শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

মহেশপুরে ১৫ পিস ইয়াবাসহ আটক ২, পালিয়ে গেল একজন

reporter

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ


মহেশপুরে ১৫ পিস ইয়াবাসহ আটক ২, পালিয়ে গেল একজন

ঝিনাইদহের মহেশপুরে ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যান।

​বৃহস্পতিবার (১৯নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জলিলপুর মাঠ মন্ডলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পলাতক অভিযুক্ত নয়নের বাড়ির সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।

​মহেশপুর পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযানের সময় গোপন খবরের ভিত্তিতে সেখানে যায়। তল্লাশিতে দুইজনের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ হাজার টাকা।

​আটককৃতরা হলেন. মহেশপুরের জলিলপুর ক্যাম্পপাড়া এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. হাসানুর (২১) এবং একই এলাকার আনসার আলীর ছেলে মো. সাইম (১৯)। হাসানুরের কাছ থেকে ১০ পিস ও সাইমের কাছ থেকে ৫ পিস ইয়াবা পাওয়া যায়। অভিযানের সময় দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত নয়ন।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরান আলম বলেন,উদ্ধারকৃত ইয়াবার ওজন ১.৫ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-৩২) করা হয়েছে এবং আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

​এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর / এমএসএম

Link Copied