বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

জীবননগরে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মিল্টন গ্রেপ্তার

reporter

এম আই মুকুল জীবননগর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ


জীবননগরে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মিল্টন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. ইশাবুল ইসলাম মিল্টন (৫০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইশাবুল ইসলাম মিল্টন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এম আই মুকুল জীবননগর প্রতিনিধি / এমএসএম

Link Copied