বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বাগেরহাটে ৪১ ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ


বাগেরহাটে ৪১ ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার ৪১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক
ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবু রিয়াদ বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃআবু সাঈদ সুনু ও সাধারণ সম্পাদক হেদায়েত  হোসেন লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ৪১টি প্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদের এ আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন উন্নয়ন ও প্রয়োজনীয় কার্যক্রমে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এমএসএম / এমএসএম

Link Copied