
সিলেট মহানগর জামায়াতের শাহপরান থানা পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ

ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আওতাধীন শাহপরান থানা পশ্চিমের ২০২৭-২৮ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে থানার বিভিন্ন ওয়ার্ড ও বিভাগীয় দায়িত্বশীলদের নামও ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে থানা আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ শাহেদ আলী, নায়েবে আমির আব্দুর রব এবং সেক্রেটারি সোহেল আহমদ রিপন। এ ছাড়া থানা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আহমদ হোসাইন ও আহমদ আল মাসউদ।
ঘোষিত তালিকা অনুযায়ী, ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক ইমন, সহসভাপতি হাফেজ সোহেল আহমদ ও খন্দকার মাসুদ আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ এবং সহকারী সেক্রেটারি দেওয়ান মঞ্জুর মিশু। ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল্লাহ মো. তোফায়েল, সহসভাপতি মহসিন উদ্দিন আহমদ এবং সেক্রেটারি জাহিদ হাসান উজ্জ্বল। ২২ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হালিম, সহসভাপতি আব্দুশ শাকুর, সেক্রেটারি কাজী জাকারিয়া এবং সহকারী সেক্রেটারি এমদাদুল হক বাবু।
এ ছাড়া ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফারুক মিয়া ও সেক্রেটারি আশিক বিল্লাহ; ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আহমদ আল মাসউদ (থানা সহকারী সেক্রেটারি), সহসভাপতি সালেহ আহমদ ও আবুল হোসেন এবং সেক্রেটারি রুমেল আহমদ; ৩১ নম্বর ওয়ার্ডের সভাপতি আশরাফুজ্জামান, সেক্রেটারি জুলহাস আহমদ ও সহকারী সেক্রেটারি ফরহাদ আহমদ এবং ৩৬ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী, সেক্রেটারি আশরাফ উদ্দিন ও সহকারী সেক্রেটারি তাহের হাসান মনোনীত হয়েছেন।
বিভাগীয় দায়িত্বশীলদের মধ্যে পেশাজীবী বিভাগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সহসভাপতি মাস্টার সালেহ আহমদ ও সেক্রেটারি মুজিবুর রহমান পাঠান; উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সহসভাপতি কারী আশরাফ আলী ও সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান; যুব বিভাগের সভাপতি আবু মুসা ও সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং সংস্কৃতি বিভাগের সভাপতি ডা. মাসুকুর রহমান ও সেক্রেটারি সাইদুজ্জামান কোরেশী দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত এই কমিটির মাধ্যমে শাহপরান থানা পশ্চিমের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।




















