শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

reporter

রফিকুল ইসলাম, মোহনগঞ্জ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:২১ অপরাহ্ণ


মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতা মামলার আসামি নূরুল আমিন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে পৌরশহরের মাইলোড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

নুরুল আমিন পৌরশহরের মাইলোড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত ১১ নভেম্বর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল,সহসভাপতি নুরুল আমিন, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

ওসি হাফিজুল ইসলাম বলেন, সম্প্রতি হওয়া একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি নুরুল আমিন। গতকাল দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। 

তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

Link Copied